সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

পাকিস্তানে লাখ ছাড়াল করোনা রোগীর সংখ্যা, তালিকায় ১৫তম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

গত মাসে লকডাউন শিথিলের পর থেকেই পাকিস্তানে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে দেশটিতে। পাশাপাশি, বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত দেশের তালিকায় ১৫তে উঠে এসেছে তারা।

পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার। মারা গেছেন অন্তত ৬৭ জন। আর এক সপ্তাহে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪৫৮ জনের।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত পাকিস্তানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৬৭১ জন। মারা গেছেন ২ হাজার ৬৭ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে মোট ৩৪ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর সিন্ধে ৩৮ হাজার ১০৮, খাইবার পাখতুনে ১৩ হাজার ৪৮৭ ও বালুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১৬ জন।

করোনার সংক্রমণ বাড়লেও দেশ লকডাউন রাখতে রাজি নন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও তার দাবি, কড়া লকডাউন দিলে দেশটির অতিদরিদ্ররা টিকে থাকতে পারবেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD