শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা কলেজ-টিচার্স ট্রেইনিং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেইনিং কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বুধবার রাত নয়টার দিকে নিউমার্কেট সংলগ্ন টিচার্স ট্রেইনিং কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো নিউমার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে পুরো এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিচার্স ট্রেইনিং কলেজের সামনে চা খেতে যায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী। সেখানে চায়ের দোকানে বসা নিয়ে টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঢাকা কলেজের ওই শিক্ষার্থীদের মারধর করে টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষার্থীরা। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা রড, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ঘেরাও করে ফেলে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল মেরে টিচার্স ট্রেনিং কলেজের গেট ভাঙার চেষ্টা করে। একপর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা ভেতর থেকে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল ছোড়ে। পরে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কোনো চেষ্টা দেখা যায় নি।

এই ঘটনার বিষয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের নর্থ হলের তিনজন শিক্ষার্থীকে টিচার্স ট্রেনিং কলেজের মারধর করা হয়। এরপর নর্থ হলের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের অন্যান্য হলের শিক্ষার্থীরা এসে টিচার্স ট্রেনিং কলেজে হামলা শুরু করে। তবে ঠিক কী কারণে ওই তিন শিক্ষার্থীকে মারধর করা হয় তা জানা যায়নি।

এ বিষয়ে নিউমার্কেট থানার পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, ঘটনাস্থলে আমাদের পুরো ফোর্স এখনো আসেনি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD