বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

গভীর রাতে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলমনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে নিহত তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ জনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার (৩০ মার্চ) রাতেই সংবাদ পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD