মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা
০৩টি।
আবেদন যোগ্যতা
স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল
১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. পদের নাম
ক্যাশিয়ার।
পদসংখ্যা
০১টি।
আবেদন যোগ্যতা
বাণিজ্য বিভাগের কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল
১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. পদের নাম
ক্যাশ সরকার।
পদসংখ্যা
০১টি।
আবেদন যোগ্যতা
বাণিজ্য বিভাগে এইচএসসি পাস।
বেতন স্কেল
৯,০০০-২১,৮০০ টাকা।
৪. পদের নাম
অফিস সহায়ক।
পদসংখ্যা
১৪টি।
যোগ্যতা
এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল
৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা-শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহীদের https://mofl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
বিজ্ঞপ্তির ১-৩ নম্বর পদের জন্য পরীক্ষা ফি, সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
৫ মে, ২০২২।
নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।