শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, বেড়েছে শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই থাকল। তবে একদিনের ব্যবধানে শনাক্ত কিছুটা বেড়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এদিন করোনা শনাক্ত হয় ৬৯ জনের দেহে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় মোট ৪ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩১ জনের। এ ছাড়া একই সময়ে নতুন করে আরও ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮১৮ জন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD