বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ সন্দেহ থেকে মামলা, গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার আপস মীমাংসা করে জামিন পেলেন গাজী নজরুলের ১ম স্ত্রী মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী

১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে প্রজ্ঞাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১৬৫০ মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ কার্ডিওগ্রাফার নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনাভাইরাস সংক্রমনের ফলে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষা, স্যাম্পল কালেকশন ইত্যাদি ব্যাপক কার্যক্রমের জন্য দেশের বিদ্যমান সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানদের মাধ্যমে সম্ভব নয়। তাই কাজের গতিশীলতার জন্য ৩০০০ পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১) ১২০০ টি, মেডিকেল টেকনিশিয়ান (গ্রেড ১৬) ১৬৫০টি, কার্ডিওগ্রাফার (গ্রেড ১৬) ১৫০টি পদে নিয়োগের জন্য নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,মহামান্য রাষ্ট্রপতির সম্মতিক্রমে মেডিকেল টেকনোলজিস্টের ১২০০টি পদ, মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি পদ, ও কার্ডিওগ্রাফারের ১৫০টি পদ অর্থাৎ, মোট ৩হাজার পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের জন্য অনুরোধ করা হলো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD