বাংলাদেশে ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল।
উল্লিখিত সময়ে ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হলো মোট ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জন।
রোববার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯৬ জন করোনা রোগী। এ পর্যন্ত বাংলাদেশে করোনামুক্ত হয়েছেন মোট ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন।
এ সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১০ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।