বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ১২৩ জন।
সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্ত হলো মোট ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮৪২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তে হার দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৯ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।