বাংলাদেশে ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত আছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে বাংলাদেশে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্ত হলো মোট ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ৮৯৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তে হার দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৮ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।