শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে ডায়রিয়ার প্রকোপ আরও বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

রাজধানীসহ সারাদেশে ডায়রিয়ার প্রকোপ আরও বেড়েছে। এতে রোগীদের চাপ বাড়ছে আইসিডিডিআরবি হাসপাতালে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, ডায়রিয়া পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকার কয়েকটি এলাকায় অনেক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। ফলে আইসিডিডিআরবি হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সংখ্যক রোগী আসছে। এদের বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাচ্ছেন।

আইসিডিডিআরবিসহ সব সরকারি হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য পর্যাপ্ত শয্যাসহ খাবার স্যালাইন, ওষুধ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট মজুত রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া রোগীতে পূর্ণ হয়ে যায়।

আইসিডিডিআরবি সূত্র জানায়, ভর্তি হওয়া রোগীদের অনেকের বয়স পাঁচ বছরের কম। তবে মঙ্গলবার ভর্তি হওয়ায় রোগীর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪১ জন। হাসপাতালের শয্যার বাইরে ফ্লোরিং এবং তাবুতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে এসব রোগীদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD