শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

যে ৫ কারণে আখের রস খাওয়া জরুরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

শুরু হয়ে গেছে গরমের দিন। গ্রীষ্মের দাবদাহে একটু শান্তি পেতে অনেকেই পান করেন আখের রস! শুধু তৃষ্ণা নিবারণ নয়, আখের রসে রয়েছে এমন সব গুণ; যা স্বাস্থ্য সুরক্ষায়ও সহায়তা করে।

বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যত্নে ও বৃক্কের স্বাস্থ্য ভালো রাখতেও আখের রস দারুন উপযোগী।

ত্বক ও চুল ভালো রাখতে

বিশেষজ্ঞদের মতে আখের রসে থাকে ম্যাগনেশিয়াম, আয়রনসহ একাধিক খনিজ পদার্থ। ত্বক ও রক্ত সঞ্চালন ভালো রাখতে এই খনিজ পদার্থগুলোর গুরুত্ব অনেক। পাশাপাশি আখের রসে থাকে আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বক ভাল রাখতে সাহায্য করে, কমায় ব্রণের সমস্যা। মাথার খুশকির সমস্যা কমাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

সংক্রমণ কমাতে

আখের রস ‘ডাইইউরেটিক’। ফলে শরীর থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে। লিভার ভালো রাখতেও আখের রস খাওয়ার প্রচলন রয়েছে। বিশেষ করে জন্ডিস আক্রান্ত রোগীর সম্পূর্ণ সুস্থতায় আখের রস খুব উপকারি হিসেবে ব্যবহৃত হয়।

প্রজনন সমস্যার সমাধান

আধুনিক গবেষণা বলছে, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রজননের নানা সমস্যার সমাধানে বেশ কার্যকর হতে পারে আখের রস। গবেষণা বলছে, পুরুষদের বীর্যে শুক্রাণুর সংখ্যা বাড়াতে ও মহিলাদের সন্তান প্রসবে সহায়তা করে আখের রস। এমনকি, স্তনদুগ্ধ নিঃসরণেও আখের রস সহায় হয় বলে মত বিশেষজ্ঞদের।

কোষ্ঠকাঠিন্য কমাতে

আখে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে প্রধান হাতিয়ারই হলো ফাইবার সমৃদ্ধ খাবার।

কিডনি ভালো রাখে

আখের রসে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি নয়। এমনকি এতে সোডিয়াম ও অসম্পৃক্ত স্নেহ পদার্থও প্রায় থাকেই না। ফলে এই পানীয় কিডনির ওপর চাপ কমায়।

তবে উপকার পেতে টাটকা রস খাওয়া বেশি দরকার। রাস্তার পাশে আগে থেকে রেখে দেওয়া রস না খাওয়াই ভালো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD