শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রীলংকার জন্য সাহায্য চেয়ে যা বললেন ‘মাগে হিতে’খ্যাত গায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

তীব্র অর্থনৈতিক সংকট চলছে শ্রীলংকায়। ফলমূল ও শাকসবজির দাম এখন আকাশছোঁয়া। দেশটির স্থানীয় বাজারে এক কেজি আপেলের দাম এখন এক হাজার রুপি। আর প্রতি কেজি নাশপাতি এক হাজার ৫০০ রুপি।

স্বাধীনতার পর এমন অর্থনৈতিক বিপর্যয় দেখতে হয়নি দ্বীপরাষ্ট্রটিকে।

সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প আর বিদেশি ঋণের কারণেই এমন অবস্থায় পড়েছে শ্রীলংকা – বলছেন বিশ্লেষকরা।

নিজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাহায্য চাইলেন সে ‘মানিকে মাগে হিতে’ গান খ্যাত তারকা ইয়োহানি ডি সিলভা।

শ্রীলংকার অন্যতম র‌্যাপার তিনি। গেল বছর ‘মাগে হিতে’ গান দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি। রাতারাতি সেলিব্রিটেতে পরিণত হন।

আর নিজ দেশের সহায়তায় সেই তারকাখ্যাতি কাজে লাগাতে চাইছেন ইয়োহানি।

ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় ও স্ট্যাটাসে সাহায্যের আহ্বান জানিয়ে ইয়োহানি বলেন, ‘আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলংকায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে। গত কয়েক দিনে আপনারা হয়তো শ্রীলংকা থেকে অনেক খারাপ খবর পাচ্ছেন। তবে আমি নিশ্চয়তা দিতে পারি, আমার বাড়ি এ দ্বীপরাষ্ট্র সত্যিই স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ। যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারও কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি।’

পরিশেষে এ লঙ্কান র‌্যাপার কুইন বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায়। আমি আশা করি বিশ্বজুড়ে আমার এ উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলংকার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলংকার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার। আশা করি আমার গান শ্রীলংকার প্রতি আপনাদের সমর্থন জোগাতে সহায়তা করবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD