শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পার্মেসন চিজ জিলাপির কেজি ২৭০০ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এক কেজি পার্মেসন চিজ জিলাপির দাম দুই হাজার ৭০০ টাকা। এই বিশেষ জিলাপি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো জানায়, এ জিলাপিতে ব্যবহার করা হচ্ছে ইতালি থেকে আনা বিখ্যাত পার্মেসন চিজ, যার কেজি প্রায় তিন হাজার টাকা। এ ছাড়া জাফরান এবং ঘি ব্যবহার করা হয় এ জিলাপিতে।

দুই দিন আগে সাদিক অ্যাগ্রোর ভেরিফায়েড ফেসবুক পেইজে এই জিলাপির প্রচার চালায় দেশের সাদিক অ্যাগ্রো।

সাদিক অ্যাগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমরান বলেন, বিশ্ববিখ্যাত ইতালিয়ান পার্মেসন চিজ দিয়ে এই জিলাপি তৈরি করা হয়। যার কারণে বাজারের সাধারণ জিলাপি থেকে স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়। সাদিক অ্যাগ্রো দেশের সবচেয়ে বড় মাংস ও দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলেও দুই বছর ধরে বেকারি, মিষ্টি ও বিরিয়ানি আইটেম তৈরি করে ব্যাপক সুনাম অর্জন করেছে।

তিনি বলেন, গুলশান, ওয়ারি, জাহাঙ্গীর গেট, মোহাম্মদপুরে আমাদের নিজস্ব রেস্তোরাঁ ও শোরুম রয়েছে। সেখানে এই জিলাপি বিক্রি করা হচ্ছে। এছাড়াও অনলাইনে হোম ডেলিভারি দেওয়া হয়। একই সঙ্গে আমরা জাফরান জিলাপি ৬০০ টাকা কেজি এবং মালাই জিলাপি ৯০০ টাকা কেজিতে বিক্রি করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD