সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

আগামী সপ্তাহে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন। প্রাথমিকভাবে চলবে লন্ডন ও কাতার রুটের ফ্লাইট। মঙ্গলবার (৯ জুন) এ তথ্য জানায় সিভিল এভিয়েশন।

এর আগে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর ১ জুন থেকে স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হয়েছিল। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD