সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

করোনায় সরকারি ত্রাণ পেয়েছে দেড় কোটি পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জুন (সোমবার) পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।

নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ১ শ ১৬ কোটিরও বেশি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩টি এবং লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD