শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

জন্মদিনে মাকে চমকে দিলেন মেয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণের জন্মদিন আজ মঙ্গলবার। মহামারি করোনাভাইরাসের এই সময়ে পরিবারের সঙ্গে দিনটি পালন করছেন তিনি। নেই কোনো বিশেষ আয়োজন। তবে জন্মদিনের প্রথম প্রহরে নিপুণকে চমকে দিয়েছেন তার মেয়ে তানিশা। নিপুণের পুরোনো ছবি সম্বলিত একটি পোস্টার এবং জন্মদিনের আয়োজন করেছে সে।

নিপুণ জানান, প্রতিবারের মতো এবারও জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই তার। করোনার এই সময়ে পরিবারের সঙ্গেই ঘরে অবস্থান করছেন তিনি।

২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। বড়পর্দার পাশাপাশি অভিনয় করেছেন টিভি নাটকেও। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও সফল নিপুণ। এই অভিনেত্রীকে সামাজিক বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যায়। করোনা মহামারির এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

নিপুণ অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’। যদিও ছবিটি আজও মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিতার আসন’। এফ আই মানিক পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। অনবদ্য অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন নিপুণ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD