শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বেসরকারি সংস্থায় কক্সবাজারে চাকরি, বেতন লাখের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার নিয়োগে দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি, পাবলিক হেলথ, সমাজবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার একই ধরনের প্রজেক্টে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ (এসআরএইচ), প্রিভেনশন অব জেন্ডার বেসড ভায়োলেন্স (জিবিভি) প্রকল্পে ম্যানেজিং, কো–অর্ডিনেটিং ও বাস্তবায়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফির দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বেসরকারি সংস্থায় কক্সবাজারে চাকরি, বেতন লাখের বেশি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন: ১,০৩,৮৮৯ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ও যোগাযোগ ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ই-মেইল, অনলাইন বা ডাকযোগে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

এ ছাড়া career.prottyashi@gmail.com এই ঠিকানায় কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে। অথবা কাভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ডাকযোগেও পাঠানো যাবে।

ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসোর্স ম্যানেজার, প্রত্যাশী হেড অফিস, সৈয়দ বাড়ি, ৯০৩/এ, ওমর আলী মাতব্বর রোড (বহদ্দার বাড়ির কাছে), চান্দগাঁও, চট্টগ্রাম-৪২১২।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD