বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ডিপিডিসি নেবে সহকারী প্রকৌশলী, আবেদন ফি ১৫০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৩৩
যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেসিক বেতন ৫১ হাজার টাকা। ঢাকার মধ্যে হলে বেসিকের ৬০ শতাংশ বাসা ভাড়া ও ঢাকার বাইরে ৫০ শতাংশ বাসা ভাড়া। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স ও গ্রাচ্যুইটি সুবিধা রয়েছে।

বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর এবং ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

ডিপিডিসি নেবে সহকারী প্রকৌশলী, আবেদন ফি ১৫০০
আবেদন যেভাবে
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আবেদন ফি: ডিপিডিসির ওয়েবসাইটের নির্দেশনা মেনে পরীক্ষা ফি বাবদ ১৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে, ২০২২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD