শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টোল আদায়কে কেন্দ্র করে ঝিনাইদহে সংঘর্ষ, নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর এলাকার চৌগাছা বাসস্ট‌্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও পৌর মেয়র শহিদুজ্জামান গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেয়র সমর্থিত জীবন হোসেন নিহত হন। আহতদের মধ্যে আক্তার হোসেন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শহরে দু-গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

কোটচাঁদপুর থানার ওসি মইনউদ্দিন ও স্থানীয়রা জানান, আজ সকালে ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা শহরের চৌগাছা বাসস্ট‌্যান্ডে যানবহন থেকে পৌরসভার টোল আদায় করছিলো মেয়র গ্রুপের সমর্থিত শ্রমিকেরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থিত শ্রমিকেরা যানবহন থেকে টোল আদায় করতে বাধা প্রদান করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন রামদা, চাপাতিসহ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় গ্রুপের কয়েকজন গুরুতর জখম হন। এদের মধ্যে জীবন হোসেন নামের একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। বাকি চার জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আক্তার হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD