পেট্রোবাংলার অধীন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (হিসাব) ও সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে নিয়োগের জন্য মোট ৩৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে ১১ ক্যাটাগরিতে নিয়োগ পেলেন যাঁরা
ছবি: সংগৃহীত
পিজিসিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সহকারী প্রকৌশলী (সিভিল) পদের জন্য ৭ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের জন্য ৪ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের জন্য ৪ জন, সহকারী প্রকৌশলী (ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটালার্জিক্যাল) পদের জন্য ১ জন, উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের জন্য ৩ জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের জন্য ২ জন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের জন্য ৩ জন, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার) পদের জন্য ১ জন, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদের জন্য ২ জন, সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের জন্য ৫ জন ও সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের জন্য ১ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের বর্তমান ঠিকানা ও ই-মেইলে ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে। প্রার্থীদের আগামী ১০ মের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যোগদানের ঠিকানা: পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন), নলকা, সিরাজগঞ্জ।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এই লিংকে জানা যাবে।