শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউমার্কেটে সংঘর্ষে আহত নাহিদ মারাই গেলেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিউমার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আইসিইউ থাকা নাহিদ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে নিউ মার্কেটের দোকানিদের মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে সমঝোতা হলে বন্ধ হয় সংঘর্ষ। কিন্তু সাড়ে ৪টার আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

এ সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হন। নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরাও অনেকে আহত হন। তাদের বেশিরভাগই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া কিছু শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্তত দুজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD