শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউমার্কেটে আজও দোকানপাট বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংঘর্ষের পর নিউ মার্কেট এলাকায় বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিউমার্কেট ও আশেপাশের মার্কেটগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সরেজমিনে, গতকাল রাস্তায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ধ্বংসাবশেষ, ইট-পাটকেল এখনও রাস্তায় রয়েছে।

এদিকে নিউমার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার প্রস্তুতি নিয়ে এসেছেন। এছাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।

এক ব্যবসায়ী বলেন, আমাদের দোকানপাট খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসে নাই।

ধানমন্ডি হকার্স মার্কেটের আরেক ব্যবসায়ী বলেন, সংঘর্ষের ঘটনায় দোকানপাট বন্ধ রাখায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মার্কেটে আগুন লাগানো হয়েছিল। আমাদের চারটা দোকান পুড়ে গেছে। কিন্তু এই ঝমেলার সঙ্গে আমাদের মার্কেট কোনোভাবেই জড়িত ছিল না।

প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ রাত আড়াইটা পর্যন্ত গড়ায়।

এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে দিনভর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিকেলে পুলিশ এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরালেও পরিস্থিতি শান্ত হয়নি। ঢাকা কলেজের ছাত্রদের বিকেলের মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও তারা তা করেননি। রাত পৌনে নয়টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে আছেন। অন্যদিকে নিউমার্কেটের কাছে ব্যবসায়ীরাও অবস্থান নিয়ে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে নাহিদ (১৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিদ রাস্তায় পড়েছিলেন। তিনি বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD