শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

রাজধানীর মিরপুর-১১ নম্বরে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এমন পরিস্থিতিতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। ভোগান্তির মধ্যে রয়েছেন পথচারীরা।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই এলাকার ‘কটন টেক্সটাইলের’ শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল-সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হয়েছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। ‌দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD