সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ফ্লাইট চালুর ১১ দিন : ১০ দিনই ফ্লাইট বাতিল বিমান বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

করোনাভাইরাস সংকটের কারণে গণপরিবহন বন্ধের সঙ্গে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। গত ১ জুন থেকে সচল হয় অভ্যন্তরীণ আকাশপথ। আর এজন্য ৬৯ দিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর জন্য অপেক্ষা করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। অথচ ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার মঙ্গলবার (৯ জুন) সাংবাদিকদের জানান, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (১১ জুুুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করেছে তারা।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) থেকে যশোর রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আদৌ ওই রুটের ফ্লাইট চালাবে কিনা তা এখনো জানায়নি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে গত ১ জুন ঢাকা থেকে অভ্যন্তরীণ তিন রুটে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রথম দিন বিমান তাদের ফ্লাইট পরিচালনা করলেও পরদিন থেকেই ফ্লাইট বাতিল শুরু করে তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD