শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড এবং ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামে দুটি গার্মেন্টের শ্রমিকরা।

সোমবার বেলা ১২টার দিকে প্রায় ১২শ পোশাকশ্রমিক রাস্তায় নেমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জসিমউদ্দিন বাসস্ট্যান্ডের দুই পাশের রাস্তা অবরোধ করে।

ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের সাথে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরাও। এসময় পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে। বারবার অনুরোধ করে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলেও ব্যর্থ হয়। একসময় তৈরি পোশাকশ্রমিকরা থেমে থাকা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।বেলা ২টার দিকে স্বাভাবিক হয় যানচলাচল।

ইন্ট্রাকো ডিজাইন লিমিটেডের কর্মী শিমু আক্তার জানান, তাদের গার্মেন্টস দুইটি একই মালিকের। তাদের কারও ২ মাসের বেতন বকেয়া, কারও ৩ মাসের বেতন, ওভারটাইম ও বোনাস পাওনা।

ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডের কর্মী ফয়সল পলাশ বলেন,আমরা বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেও কোনো প্রতিকার পাইনি।এতো সমস্যা তবুও মালিক কখনো আসেনা। তাই দাবি আদায়ের আগ পর্যন্ত সড়ক না ছাড়ব না।

বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তাপস কুমার দাস জানান, বেলা ১২ টা থেকে গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। তাদের অনেক বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। গার্মেন্টস শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মালিকপক্ষের সাথে কথা বলার চেষ্টা চলছে। হঠাৎ করেই দেড়টার দিকে অবস্থানরত গার্মেন্টস শ্রমিকরা যানবাহনে ইটপাটকেল ছুড়তে থাকে। বাধ্য হয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD