শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যানজট কমাতে খুলে দেওয়া হলো গাজীপুরের দুই ফ্লাইওভার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

আসন্ন ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে গাজীপুরের নাওজোর ও সফিপুর ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এতে করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের চলাচলকারী লোকজনের এবার ভোগান্তি কমবে।

অন্যান্য বছরগুলোতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-বাইপাস সড়কের সংযোগস্থল নাওজোর মোড় ও কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বিশেষ করে ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হতো। ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় এবং যানজটের ভোগান্তির অবসান হওয়ায় যাত্রী চালক ও এলাকাবাসী সবাই খুশি।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরীফুল আলম জানান, দেশের উত্তর অঞ্চলের ২৩টি জেলার ঢাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা। প্রতি ঈদে এসব সড়ক পথে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। যানজটে পড়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সাসেক প্রকল্প-১ এর আওতায় ২০১৯ সালে ১২৬৯ মিটার দীর্ঘ সফিপুর ফ্লাইওভারটি ১০৫ কোটি টাকা এবং ৮১৫ মিটার দীর্ঘ নাওজোড় ফ্লাইওভারটি ৫৮ টাকা ব্যয়ে নির্মিত হয়। ফ্লাইওভার খুলে দেওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের ঘরমুখো মানুষের যাতায়ত অনেকটা স্বস্তিদায়ক হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD