শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চিহ্নিত হয়েছে কমলাপুর রেলস্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চোর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ঢাকার কমলাপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। ঘটনার দু’দিন পর মোবাইল ফোন ও মানিব্যাগ চোরকে চিহ্নিত করা হয়েছে। তবে চোর চিহ্নিত করা গেলেও ধরা পড়েনি এখনও।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঘটনার দিনই সিসি ক্যামেরায় চোর শনাক্ত হয়েছে। তবে এখনও আটক করা যায়নি তাকে।

মাসুদ বলেন, সেদিন সংবাদ সম্মেলনের সময় সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি তার বাম পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেখানে একটি কাগজের ছবি তুলতে সাংবাদিকদের সাহায্য করার সময় ওই ব্যক্তি তার ডান পাশে এসে টেবিলে রাখা মানিব্যাগ ও দুটি ফোন নিয়ে চলে যান। তখন ব্রিফিং নিয়ে ব্যস্ত ছিলাম আমি। তবে বিষয়টি তখন কেউ খেয়াল করেনি।

ভিডিও ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দুটি ফোন ও মানিব্যাগ নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যান।

মাসুদ সারওয়ার জানান, ৪৫ হাজারের বেশি টাকা ছিল মানিব্যাগে এবং মোবাইল ফোন দুটির একটি সরকারি, অন্যটি ব্যক্তিগত।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শাহজাহানপুর থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে শাহজাহানপুর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মোবাইল চুরির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। মোবাইল ও মানিব্যাগ উদ্ধারের কাজ চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD