বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ, কী করবেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

শিশুদের কোষ্ঠকাঠিন্য হতে প্রায়ই দেখা দেয়। প্রয়োজনের তুলনায় কম পানি পানের কারণে কিংবা দুধে অনিয়ম হলে এ সমস্যা দেখা দেয়।

সাধারণত সপ্তাহে ৩ বারের বেশি পায়খানা না হলে অথবা পায়খানা করার সময় ব্যথা অনুভব করলে আমরা বুঝতে পারি শিশুটি কোষ্ঠকাঠিন্যে ভুগছে। শিশুরা মলত্যাগের সময় অনেক ক্ষেত্রে ব্যথায় কান্নাকাটিও করে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মডার্ন হারবাল গ্রুপের হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি।

মলত্যাগের ব্যাপারে শিশুর জন্য উদ্বেগ প্রকাশ করা এবং মলত্যাগ করছে না বলে বকাবকি করা উচিত নয়। প্রয়োজনে সময়মতো মলত্যাগের জন্য উৎসাহিত করতে হবে। বুকের দুধ খাওয়ালে কোষ্ঠকাঠিন্য হয় না। তাই যেসব শিশু বুকের দুধ খায় কোষ্ঠকাঠিন্য হলে তাদের বেশি করে বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাসের বেশি বয়সের শিশুকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে বুকের দুধের পাশাপাশি প্রচুর পরিমাণে পানিও খাওয়ানো উচিত।

টিনের দুধ খাওয়ালে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে। এ কারণে ডাক্তারের নির্দেশনা ছাড়া বাজারের টিনের দুধ শিশুকে কখনই দেওয়া উচিত নয়। একটু বড় শিশুদের সাগু, আঁশযুক্ত খাবার যেমন- শাকসবজি, পাকা কলা, বেল, পেঁপে, আম খাওয়ালে উপকার হয়।

মলত্যাগের সময় শিশুর ব্যথা হলে জোর না করে পায়খানার রাস্তায় অলিভঅয়েল দিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এছাড়াও শিশুদের দুধের সঙ্গে ৩-৫ ফোঁটা অলিভঅয়েল খাওয়ালে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD