নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (০৭ মে) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়ম খাতুন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।