শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কমলাপুরে কনটেইনার ডিপোতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।

শনিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়।

শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জাননো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD