শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অস্ত্রসহ ফেসবুকে ভাইরাল ছাত্রলীগ নেতা গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রসহ নিজের ছবি পোস্ট করে ভাইরাল হওয়া পাবনার ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। রাজশাহী শহরের গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের সাগরপাড়া এলাকার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার রাতে এ অভিযান চালায়।

সোমবার (০৯ মে) সকালে র‌্যাব-৫ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার আবু বক্কার সিদ্দিকীর পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামালের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। এ ছাড়া সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন তিনি।

কয়েকদিন আগে ছাত্রলীগ নেতা রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর একটিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন রাতুল। অন্য এক ছবিতে দেখা যায়, শুধু হাতের উপর পিস্তল এবং অপরটিতে গুলিসহ। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ শুরু হলে গা ঢাকা দেন রাতুল।

তাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাতুল নিজের কাছে পিস্তল রাখতেন। তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথাটি সবাইকে জানানোর জন্য তিনি নিজেই ছবি প্রকাশ করেছিলেন। রাতুল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে এই ছবি প্রকাশ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD