সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

হাওরে মিলল ট্রলারচালকের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার আদাউড়া হাওড় থেকে মো. কাইয়ুম (২৫) নামে এক ট্রলারচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর বুধবার দুপুরে তার লাশের সন্ধান মেলে। কাইয়ুম খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানিপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে, কাইয়ুম গত রবিবার দুপুরে তার ট্রলার (ইঞ্জিচালিত নৌকা) নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরেনি। বুধবার দুপুরে আদাউড়া হাওড়ে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খালিয়াজুরী থানা পুলিশ গিয়ে গলিত লাশটি উদ্ধার করে।

খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, উদ্ধারের সময় লাশের পা গামছা দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া তার পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD