শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে দুই জন মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন মো. নাজমুল (১৮) ও মো. শামীম (৩২)।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (১১ মে) রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান। তাদের শরীরের বেশিরভাগ অংশই দগ্ধ ছিলো।

উল্লেখ্য, রোববার (৯ মে) রাতে রূপগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তিন জন গুরুতর দগ্ধ হযন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD