শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীর আম পাওয়া যাবে ১৩ মে থেকে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

প্রতিবছরের মতো এবারও রাজশাহীতে আম নামানোর তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জাতভেদে আম নামানোর সাম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।

সভায় অতিরিক্ত জেলা (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক জানান, শুক্রবার (১৩ মে) থেকে রাজশাহীতে সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে। এ ছাড়া আগামী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা; ২৮ জুন থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি; ১০ জুন থেকে আশ্বিনা ও বারী-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে।

তিনি জানান, বাজারে যেন অপরিপক্ব আম না যায় তার জন্য ফল গবেষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও চাষিদের সঙ্গে আলোচনা করেই আম নামানোর সাম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম নামালে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেন জানান, কিছু এলাকায় চলতি মৌসুমে গাছে আম কম থাকলেও এবারও লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে তিনি আশা করছেন। কারণ, গাছে আম কম থাকলে তা বড় হয়। গাছে আম কম থাকলে ঝরে পড়েও কম। সভায় কৃষি বিভাগের কর্মকর্তারা ছাড়াও ফল গবেষক, আম চাষি, ব্যবসায়ী ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগর এবং ৯ উপজেলায় এ বছর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান আছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ মেট্রিক টন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD