শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

খুলনার তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অভিযোগে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) খুলনার বড় বাজারে র‍্যাব ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জরিমানা করে।

অভিযানের নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

তিনি জানান, জব্দকৃত তেলের মধ্যে সয়াবিন ৭৩ হাজার ৩২ লিটার এবং এক লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল। তিন ব্যবসায়ীকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। সকাল সোয়া ১০টা থে‌কে অ‌ভিযান চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বড় বাজারের তিনটি প্রতিষ্ঠানের ৬টি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সোনালী এন্টারপ্রাইজের ৩টি গোডাউনে ১৪৪ ব্যারেল সয়াবিন ও ১৭১ ব্যারেল সুপার পামওয়েল, সাহা ট্রেডার্সে ১৬৭ ব্যারেল সয়াবিন ও ৩৩৯ ব্যারেল সুপার পামওয়েল এবং রণজিৎ অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠানে ৩০৪ ব্যারেল তেল পাওয়া যায়। এ অভিযোগে সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার টাকা, সাহা ট্রেডার্সের মালিক দিলীপ কুমার সাহাকে ৯০ হাজার টাকা এবং রণজিৎ অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD