শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়ছে পেঁয়াজের দাম, সংকট কাটেনি সয়াবিনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আলু ও ডিমের দামও। অন‍্যদিকে দাম বাড়ালেও সংকট কাটেনি সয়াবিন তেলের। নতুন নির্ধারিত মূল‍্যের চেয়ে বাড়তি দাম রাখার অভিযোগও রয়েছে।

শুক্রবার (১৩ মে) রাজধানীর আড়তগুলোতে পাইকারিতে ৩২ থেকে ৩৪ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে। দুই-তিন দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। অর্থাৎ কেজিপ্রতি খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পযর্ন্ত।

ব‍্যবসায়ীরা বলছেন, ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ। এছাড়া বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ নষ্ট হয়েছে। এসব কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কথা বলে দেশে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা পযর্ন্ত বাড়ানো হলেও বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা সয়াবিন তেল নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে রাখছেন ব‍্যবসায়ীরা।

ক্রেতারা বলছেন, এক লিটার সয়াবিন তেল ২২০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। অথচ সরকার নির্ধারিত খোলা তেলের লিটার প্রতি মূল‍্য ১৮০ টাকা। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৯৮৫ টাকা করা হয়েছে।

ঈদের আগে ২৪০-২৬০ টাকা বিক্রি হওয়া রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। একই দরে বিক্রি হচ্ছে কাতল মাছও। আর ২২০ টাকা কেজি বিক্রি হওয়া কার্প মাছ বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে। ৪৫০-৫০০ টাকা কেজির টেংরা মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে।

১২০ টাকা কেজির পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজিতে। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৪০ টাকা কেজিতে। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজিতে। আর দেশি শিং মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজিতে। চাষের মাগুর মাছ বিক্রি হচ্ছে ২৬০ টাকা থেকে ৪০০ টাকা কেজিতে। এছাড়াও এক কেজি ওজনের (দুই-তিনটি) ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০ হাজার টাকায়।

বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা কেজিতে। দেশি ছোট মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে, খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD