শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনামুক্ত সাকিব, খেলতে পারবেন প্রথম টেস্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাকিবের গতকাল (বৃহস্পতিবার) কোভিড টেস্ট হয়েছে। নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।’

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। কোভিড পজিটিভ হওয়ায় চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েন বাঁ এ স্পিনার।

আজ বিকেলেই রাজধানী থেকে বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবেন সাকিব। তবে তার প্রথম টেস্টে অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD