শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উত্তর কোরিয়ায় করোনায় প্রথম মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

করোনাভাইরাসে শনাক্তের একদিন পর উত্তর কোরিয়া আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, জ্বরে আক্রান্ত ৬ জন মারা গেছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। দেশটিতে এক লাখ ৮৭ হাজার মানুষ জ্বরে ভুগছে, যাদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসি জানায়, রাজধানী পিয়ংইয়ং-এ অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। সেখানে লকডাউন জারি করা হয়েছে। তবে কত মানুষ আক্রান্ত হয়েছে- সে পরিসংখ্যান দেওয়া হয়নি।

রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানাচ্ছে, রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে এক ধরনের অজানা জ্বরের বিস্ফোরণ ঘটেছে।

প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। তবে এদের মধ্যে কতজন করোনাভাইরাস পজিটিভ- সেটি জানানো হয়নি।

সূত্র: বিবিসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD