শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

সিলেটে জোহরের নামাজের পর জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদ থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশ বাধা দেয়।

এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। পরে দুইজন আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD