শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আরও ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকার বাসিন্দা।

বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন। তবে এ বছর এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন। তবে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD