শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জামালপুরে পাহাড়ি ঢলে বাঁধে ধস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

জামালপুরের ইসলামপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি বেড়ে দাঁড়িয়েছে ৭৮ সেন্টিমিটার।

শুক্রবার (২০মে) সকাল পর্যন্ত জেলার ইসলামপুর কুলকান্দি হার্ড পয়েন্টের বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধের ৩০ মিটার অংশে ধস নামে। এতে ভাঙনের মুখে পড়েছে স্কুল, মাদরাসাসহ নদীর তীরবর্তী এলাকা।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বেড়েছে ফলে এখানে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ধস রোধে জিওব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে।

জায়গাটি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আরও জিওব্যাগ ড্যাম্পিং করার ব্যবস্থা করা হবে বলেও জানান এ প্রকৌশলী।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD