মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ঘরে মা-দুই সন্তানের গলা কাটা মরদেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজবাড়িতে মা ও দুই মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

রোববার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। নিহতের স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগ্নে মোমেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।

স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে নিহতদের বাড়িতে এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায়। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD