দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এ পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১৩০ জনই থাকল। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন।
আজ শনিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ দুই হাজার ২০৭ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ২৬৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৩৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪১ লাখ সাত হাজার ৮৪৭টি।
এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।