শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাবিতে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম।

পানিতে ডুবে মারা যাওয়া পলাশ আহমেদ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুর।

শিক্ষার্থীরা জানান, হলের আবাসিক শিক্ষার্থী পলাশ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হলের পুকুরে গোসল করতে নামেন। পানিতে ডুবে যাওয়ার ২৫ মিনিট পর খবর পেয়ে তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে লাইফসাপোর্টে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু সাইফুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করছিলাম। এ সময় পলাশ হঠাৎ পানিতে তলিয়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর আড়াইটায় সেখানে তার মৃত্যু হয়।

পলাশ ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD