শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেট্রোরেলের পিলারের ইট পড়ে প্রাণ গেল দোকান কর্মচারীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

মেট্রোরেলের নিমার্ণাধীন পিলার থেকে ইট পড়ে এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম সোহেল তালুকদার (৪৯) বলে জানা গেছে।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১১ নং সেক্টরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিরপুর-১০ নম্বরে একটি স্বর্ণ দোকানে চাকরি করতেন সোহেল তালুকদার।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় নিমার্ণাধীন মেট্রোরেল প্রকল্পের ২০৩ নম্বর পিলারের কাছ থেকে ইট পড়ে সোহেল তালুকদার নামে এক পথচারী নিহত হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহলের গ্রামের বাড়ি বগুড়ায়।

নিহতের স্বজনরা জানান, সোহেল মিরপুরে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। আজ সকালে দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার ১০ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।মেয়েকে নিয়ে সোহেল মিরপুর-১২ তে ৯ নম্বর রোডের ২৭ নং বাড়িতে ভাইয়ের বাসায় থাকতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD