শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

যুক্তরাষ্ট্র ও কানাডায় হেপাটাইটিস এ-এর প্রাদুর্ভাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হেপাটাইটিস এ-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দূষিত অর্গানিক স্ট্রবেরি থেকে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ)।

স্ট্রবেরিগুলো ৫ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ফ্রেশক্যাম্পো বা এইচইবি ব্র্যান্ডের নামে বিক্রি হয়েছিল।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের ১৫ জনই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। একইসময় কানাডায় ১০ জনের হেপাটাইটিস এ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চার জন আলবার্ট এবং ছয় জন সাসকাচুয়ানের বাসিন্দা।

এফডিএ জানিয়েছে, ফলটি দেশব্যাপী ট্রেডার জো এবং ওয়ালমার্টসহ অন্তত ৯টি চেইনশপে বিক্রি হয়েছিল।

কানাডার পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) জানিয়েছে, স্ট্রবেরিগুলো সাসকাচুয়ান ও আলবার্টার দোকানগুলোতে ৫ থেকে ৯ মার্চের মধ্যে বিক্রি হয়েছিল এবং এখন আর নেই।

হেপাটাইটিস এ একটা ভাইরাস, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে লিভার (যকৃৎ) আক্রান্ত হয় ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD