সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে বিধিনিষেধ যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিলো ইউক্রেন ইরানের হামলার ভয়ে মোবাইল–কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা

দুর্গাপুরে আরো ৭ পুলিশসহ ৮ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে নতুন করে ৭ পুলিশ সদস্য ও সরকারি অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তরা হলেন- দুর্গাপুর থানার একজন উপ পরিদর্শক (৩৯), সহকারি উপ পরিদর্শক (৩৮), নেত্রকোনা পুলিশ লাইনের দুইজন রিজার্ভ কনস্টেবল। বাকি ৩ জন কনস্টেবল দুর্গাপুর থানায় কর্মরত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক আক্রান্ত হয়েছেন।

সরকারি হাসপাতালের একজন আবাসিক মেডিক্যাল অফিসার জানান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করার পর বুধবার রাতে তাদের রির্পোট করোনা পজেটিভ আসে।  এদের মাঝে কারও করোনায় আক্রান্তের কোনো লক্ষণ ছিল না । প্রাথমিকভাবে নমুনা প্রদানের পর পরীক্ষায় দেখা গেছে এই ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সর্বমোট সংগৃহীত ৩১৩টি নমুনার মধ্যে প্রাপ্ত ফলাফল ২৬৩টি। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। তিনি আরো বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD