শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ড. কামাল হোসেনের রিট হাইকোর্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের কর ফাঁকি নিয়ে হাইকোর্টে দায়ের করা এক রিটের শুনানি হবে রোববার হাইকোর্টের একটি বেঞ্চে।

কর আপিল ট্রাইব্যুনালের এক আদেশকে চ্যালেঞ্জ করে ড. কামালের আইনজীবীর করা রিটের শুনানির জন্য রোববার হাইকোর্টের একটি বেঞ্চে উঠবে।

বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রিট করা হয়েছে। রিট আবেদনের বিষয়টি শনিবার (৪ জুন) রাতে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ড. কামাল হোসেনের জুনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেন শাওন।

তিনি বলেন, আপিলেট ট্রাইব্যুনালের খারিজাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছি। রিট আবেদনটি শুনানির জন্য রোববারের কার্যতালিকার দুই নম্বরে রয়েছে।

রিটে বলা হয়েছে, ২০১৮-১৯ কর বছরের জন্য ড. কামাল হোসেন তার আয়কর রিটার্নে মোট বার্ষিক আয় ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা প্রদর্শন করেন এবং সে অনুযায়ী ৭৬ লাখ ৪১ হাজার ৫৪৮ টাকা কর হিসেবে উৎসে কর কর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর উপকর কমিশনার এক আদেশে তার আয় ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকা ধার্য করেন এবং এর জন্য ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা বিলম্ব মাশুলসহ মোট ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা আয়কর দাবি করেন। ড. কামাল হোসেন এ আদেশের বিরুদ্ধে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সেটি খারিজ হয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD