শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩ দিনে আয় শত কোটির বেশি…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

লোকেশ কানাগারাজ পরিচালিত সিনেমা ‘বিক্রম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন কমল হাসান। গত শুক্রবার মুক্তি পেয়েছে তামিল ভাষার এ সিনেমা। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। এরই মধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে সিনেমাটি।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম তিন দিনে ভারতে তামিল ভাষার চারটি সিনেমা ১০০ কোটি রুপি আয় করেছে। তার মধ্যে একটি ‘বিক্রম’। বাকি তিনটি হলো—‘কাবিল’, ‘২.০’, ‘বিস্ট’। কমল হাসানের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এটি সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০০৮ সালে তার অভিনীত ‘দস্যুবাতারাম’ সিনেমাটি তিন দিনে আয় করেছিল ৮৫ কোটি রুপি।

‘বিক্রম’ সিনেমাটি গত শুক্রবার ৩৪ কোটি রুপি, শনিবার ৩১.৭৫ কোটি রুপি, রোববার ৩৫ কোটি রুপি আয় করেছে। যার মোট আয় দাঁড়ায় ১০০.৭৫ কোটি রুপি।

সিনেমাটিতে আরো বেশ কজন গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তারা হলেন—বিজয় সেতুপতি, ফাহাদ ফসিল, গায়েত্রী শংকর প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD