শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় নিহত ৪৯ নয়, ৪১ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

সোমবার (৬ জুন) দুপুরে হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তবে রোববার (৫ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসন ও সিভিল সার্জন নিহতের সংখ্যা বেড়ে ৪৯-এ দাঁড়ায় বলে জানিয়েছিলেন। যা গণমাধ্যমে প্রকাশিত হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪১টি মরদেহ রিসিভ করেছি। তাই এই ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৪১ জন।’

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনও মৃতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাতে আগুন লাগে। পরে সেখানে থাকা কেমিক্যাল কনটেইনারে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। ৩২ ঘণ্টা পরও সেই আগুন পুরোপুরি নিভে যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD